ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে একদিনে করোনায় আরও ২২১৬ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২ ৮০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ২ হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৬২ লাখ ১ হাজার ৭৯৬ জনের মৃত্যু হলো।

করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে আজ রোববার (১০ এপ্রিল) সকালে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বিশ্ব গত ২৪ ঘণ্টায় আরও ৮ লাখ ১৮ হাজার ২১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত ৪৯ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে থেকে ৪৪ কোটি ৩ লাখ ৫ হাজার ১৩০ জন সুস্থ হয়েছেন।
এর আগে শনিবার (৯ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হন ১২ লাখ ৯৭ হাজার ১ জন। এ সময় মারা যান ৩ হাজার ৯৩৪ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা এ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২০ লাখ ৫৩ হাজার ২৪২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১২ হাজার ১৩১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৩৪ হাজার ৮৪৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৬৯৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১ লাখ ৪৫ হাজার ১৯২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ২৭০ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ৭২১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ২৪৩ জন।

পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৩৪ হাজার ৯৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৩১১ জন।

আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও দক্ষিণ কোরিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বে একদিনে করোনায় আরও ২২১৬ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২