ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ১৫

সিরাজগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : ১২:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ১ যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৪টার দিকে শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শাহীন জানান, ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস নামক একটি ট্রেন ভোর সাড়ে ৪টার দিকে শহীদ এম মনসুর আলী স্টেশন সদানন্দপুর কড্ডার মোড় রেলক্রসিং পার হওয়ার সময় সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে বাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনার সংবাদ পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

তিনি আরো জানান, এসময় ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত হয় এবং ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ১৫

আপডেট সময় : ১২:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২