ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চায় বর্তমান সরকার, খাদ্যঘাটতি যেন না হয় সে জন্যই আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (শনিবার, ১৬ মে) দুপুরে চাঁদপুর শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের পর তিনি এমন মন্তব্য করেন।

এসময় তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকার স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রী করবে। পাশাপাশি উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।’

সামনের বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের টাকা বাড়ানো হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বপ্ন নয়, দেশকে সামনে এগিয়ে নেয়া ও সার্বিক উন্নয়নে পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। বিএনপি জনগনকে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে।’

এছাড়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বিএনপির ৪৫০ এর বেশি নেতাকর্মী জীবন দিয়েছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এর আগে, একাধিক উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সড়কপথে ঢাকার বাসভবন থেকে সকাল ৮টার পরে তিনি রওনা হন। দুপুর ১টা ২০ মিনিটে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় অংশ নেন তিনি।

নিউজটি শেয়ার করুন

দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬