ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট গ্রহণ ৭ জুন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

তপশিলের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর মনোনয়নপত্র দাখিলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২২ ও ২৩ মে।

মনোনয়নপত্র দাখিলের পর তা যাচাই-বাছাই ও প্রত্যাহারের নির্দিষ্ট প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং নির্ধারিত দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিসিবির এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের ক্রিকেট মহলে ইতোমধ্যেই ব্যাপক গুঞ্জন ও তোড়জোড় শুরু হয়েছে। নতুন পরিচালনা পর্ষদে কারা আসছেন এবং দেশের ক্রিকেটের শীর্ষ নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে কি না, সেদিকেই এখন তাকিয়ে আছেন ক্রীড়ামোদিরা।

নিউজটি শেয়ার করুন

বিসিবি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট গ্রহণ ৭ জুন

আপডেট সময় : ০৯:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬