ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই ফারাক্কা নিয়ে আলোচনা: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের জনগণের অভিপ্রায় ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই ফারাক্কা ইস্যুর সমাধানে আলোচনা ও চুক্তি হতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ মে) ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘একটি গোষ্ঠী সরকারবিরোধী অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের মানুষ কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না।’

ফারাক্কা নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই ফারাক্কা ইস্যুর সমাধানে আলোচনা ও চুক্তি হতে হবে। গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হওয়ার ভিত্তিতেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ ধরণ নির্ধারিত হবে।’

পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই ফারাক্কা ইস্যুর সমাধানে আলোচনা ও চুক্তি হতে হবে।

দেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না বলেও জানান মির্জা ফখরুল।

একই অনুষ্ঠানে পানি ও পরিবেশগত সংকটের পাশাপাশি দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘পানি সমস্যা, পরিবেশ সমস্যার পাশাপাশি সাম্প্রদায়িক সমস্যাও বিরাট আকার ধারণ করছে। যে উগ্র সাম্প্রদায়িকতার বিকাশ ঘটছে, সেটি নিয়ন্ত্রণ দরকার।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছেন বলেও অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করবো না, তবে দাসত্বের শৃঙ্খলেও আটকে থাকবো না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই ফারাক্কা নিয়ে আলোচনা: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬