ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনা কায়সারের মৃত্যুতে এনসিপির শোক প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৬ মে) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোক বার্তায় বলা হয়, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও অভিনেত্রী কারিনা কায়সার ভারতের ভেলোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই অকাল ও আকস্মিক মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। জুলাই গণঅভ্যুত্থানের অগ্নিঝরা সময়ে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তাঁর দৃঢ় অবস্থান আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুরু থেকেই আন্দোলনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে জনমত গঠনে ভূমিকা রাখেন।

শোক বার্তায় আরও বলা হয়, ন্যায়, অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে তাঁর সোচ্চার উপস্থিতি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং আন্দোলনকালীন সময়ে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে একটি শক্তিশালী নৈতিক কণ্ঠস্বর হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করে। তিনি কেবল একজন সংস্কৃতিকর্মীই ছিলেন না, বরং অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণকারী এক সাহসী কণ্ঠস্বর ছিলেন।

নিউজটি শেয়ার করুন

কারিনা কায়সারের মৃত্যুতে এনসিপির শোক প্রকাশ

আপডেট সময় : ০১:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬