ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শামীম ইস্কান্দারের দুর্নীতি মামলার আপিল শুনানি ২৯শে মে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের দুর্নীতি মামলার আপিল বিভাগের শুনানি হবে আগামী ২৯শে মে।

আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে সকালে শুনানির নতুন দিন ঠিক করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। দুই হাজার সাতে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে শামীম ইস্কান্দারের বিরুদ্ধে মামলা করে দুদক।

পরে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ইস্কান্দার। দুই হাজার ষোলোতে, রুলসহ তার মামলা বাতিলের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

পরে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়ার ছোট ভাই।

দুদকের আইনজীবী ফজলুল হক বলেন, ‘হাইকোর্ট ডিভিসন দীর্ঘদিন শুনানির পর ২০১৬ তারিখে রুল খারিজ করে দিয়েছে। এবং মামলা চলবে সেই মর্মে খারিজ দিয়েছে। মহামান্য আদালত আগামী ২৯শে মে ২০২২ তারিখে পরবর্তী দিন নির্ধারণ করেছে।’

নিউজটি শেয়ার করুন

শামীম ইস্কান্দারের দুর্নীতি মামলার আপিল শুনানি ২৯শে মে

আপডেট সময় : ০৫:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২