ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে ভবনে আগুন, দুই শিশুসহ নিহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ৭০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউ ইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। এমনটাই জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ।

রকল্যান্ড কাউন্টি ফায়ার কোঅর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার জানান, ভোর ৪ টা ৩ মিনিটে জরুরী পরিসেবা ৯১১ এ কল পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। কাঠের তৈরি ওই বাড়িতে আটকে ছিলেন অনেক মানুষ।

তিনি আরও বলেন, ভবনের ভেতরে ঢুকতে অনেক চেষ্টা করেছেন উদ্ধারকারীরা তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় ভবনের ভেতরে ঢুকতে পারেননি তারা।

ভোর ৪ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করতে পারেননি তারা। নিহতদের দুইজনের মরদেহ নিচতলা থেকে উদ্ধা করা হয়। আর বাকি ৩ জনের মরদেহ পাওয়া যায় ২ তলায়।

নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচজনের অবস্থা সম্পর্কে জানাতে পারেনি কর্তৃপক্ষ। তাদের হাসপাতালে ভর্তি করা হলেও ঠিক কোন হাসপাতালে ভর্তি আছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া ভবনটিতে ঠিক কতজন মানুষ ছিলেন তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

নিউ ইয়র্কে ভবনে আগুন, দুই শিশুসহ নিহত ৫

আপডেট সময় : ১১:২৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩