ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় মৃত্যুশূন্য দেশ, নতুন শনাক্ত ২৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ৯২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা পাঁচ দিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছে ২৯ হাজার ১৩০ জন। শনিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনায় বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। গতকাল ২৩ জনের শরীরে শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ৪০৭ জনের শরীরে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ২০৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৫৬টি নমুনা। শনাক্তের হার ০.৮৩ শতাংশ। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪১ লাখ ৭ হাজার ৮৪৭টি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৮৫ শতাংশ। আর সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে ভাইরাসটি আক্রান্ত হয়ে প্রথম রোগী মারা যান বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

করোনায় মৃত্যুশূন্য দেশ, নতুন শনাক্ত ২৮

আপডেট সময় : ১১:২৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২