কূটনৈতিকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেললেন উপদেষ্টারা
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ১০:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে বাংলাদেশ সরকারের উপদেষ্টামন্ডলী এবং কূটনৈতিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। আজ (শনিবার, ২৫ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ ম্যাচ।
দ্বিতীয়বারের মতো জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে এমন ম্যাচ। বাংলাদেশের উপদেষ্টমন্ডলীদের মধ্যে মাঠে পারফর্ম করতে দেখা গেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে।
ম্যাচ শেষে আসিফ মাহমুদ জানান, এমন ম্যাচ সরকার ও কূটনৈতিকদের সম্পর্ককে আরও দৃঢ় করবে।
গত জুনে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছিল উপদেষ্টা পরিষদ। দ্বিতীয় ম্যাচে আজ কূটনীতিকরা ৩-০ গোলে জিতে সিরিজে সমতা এনেছেন। সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে ডিসেম্বরে।



















২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু