ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: উপদেষ্টা মাহফুজ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো। আমরা বিচারের কাজ শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় হবে। এতে জুলাই শহিদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে, তারা যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন।’

আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। ট্রাইব্যুনাল চলমান রয়েছে। যারা ছাত্র-জনতাকে হত্যার সঙ্গে ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন।’

তিনি বলেন, ‘সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এটা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে সরকার গৃহীত একটা দলিলে আসতে পারা। সবাই মিলে সর্বসম্মত করেছেন। এর ভেতর দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্যায়ে গেল।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টে শেখ হাসিনাকে উৎখাত করে নতুন সরকার নিয়ে আসা। জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা যদি এ কাজগুলো করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেরকম একটা বাংলাদেশ হবে। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। গুম খুন আর ফেরত আসবে না।’

নিউজটি শেয়ার করুন

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: উপদেষ্টা মাহফুজ

আপডেট সময় : ০৪:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫