ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের মনের মধ্যে কোনো সন্দেহ না রাখতে বলেছেন সিইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২১:২০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকদের মনের মধ্যে কোনো সন্দেহ না রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) সাংবাদিকদের বিপক্ষে নয় এবং সংবাদমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখেই নির্বাচন আয়োজন করতে চায়।’

আজ (রোববার, ৯ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে বাংলাদেশ জার্নালিস্ট কাউন্সিল (বিজেসি) ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সিইসি এ আহ্বান জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিজেসি চেয়ারম্যান রেজানুল হক রাজা। তিনি জানান, নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নীতিমালা সংশোধনের প্রস্তাবগুলো ইসির সামনে উপস্থাপন করা হয়েছে। আলোচনায় কমিশনের মনোভাব ইতিবাচক এবং প্রতিনিধিদল বৈঠক নিয়ে সন্তুষ্ট।

রেজানুল হক রাজা বলেন, নির্বাচন নীতিমালার দুটি ধারা সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে—

১. ভোটকেন্দ্রে প্রবেশের সঙ্গে সঙ্গেই প্রিজাইডিং অফিসারকে অবহিত করার বাধ্যবাধকতা তুলে দেয়া, এবং

২. ভোটকেন্দ্রে সাংবাদিকদের সর্বোচ্চ ১০ মিনিট থাকার সীমা বাতিল করা।

এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসির সর্বোচ্চ ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়, বিশেষ করে নারী সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকদের মনের মধ্যে কোনো সন্দেহ না রাখতে বলেছেন সিইসি

আপডেট সময় : ০৪:২১:২০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫