ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

একাত্তরে খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানও জেল খেটেছেন: ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে। একাত্তরের নির্যাতন ও হত্যাকাণ্ড আমরা ভুলতে পারি না। ১৯৭১ সালে খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানও জেল খেটেছেন।

আজ সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে একটি মহল পাকিস্তানিদের সঙ্গে আঁতাত করে মায়েদের-বোনদের নির্যাতন করেছিল, হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিল। তাদের সঙ্গে এদেশের মানুষ কোনো আপস করতে পারে না। আজ তারা আবার দেশটাকে গ্রাস করার চেষ্টা করছে।’

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকে বানচাল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে গেলে দেশের জন্য সর্বনাশ হয়ে যাবে।’

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদ কমান্ডার কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীরসহ স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডেন্টরা ও জেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

একাত্তরে খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানও জেল খেটেছেন: ফখরুল

আপডেট সময় : ০৩:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫