ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করছে, সেই দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে একটি দল ধর্মের নামে রাজনীতি করছে। সেই দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে। তিনি বলেন, ‘একটি দল বলছে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবে, এতে নারীদের কর্মসংস্থান হারাবে।’

আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) নারীর উপর সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যারা এসব কথা বলছে তাদের উদ্দেশ্য খারাপ, তারা চায় নারীদের ঘরে ঢুকিয়ে দিতে।’

তিনি বলেন, ‘জুলাই সনদে যেভাবে দলগুলো স্বাক্ষর করেছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এর বাহিরে নতুন কিছু চাপিয়ে দেয়া হলে জনগণ বিবেচনা করবে।’

কোনো আইন-আদেশ দিয়ে যেন সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা না হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘কোনো আরোপিত বিষয় থাকতে পারে না যা সংসদের সার্বভৌমত্ব খর্ব করে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘শুধু গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না, সংবিধান সংশোধন করাও যাবে না। সবকিছু সংসদের মাধ্যমেই করতে হবে।’

সমাবেশ শেষে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে মৌন মিছিল করে নারীরা, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করছে, সেই দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে’

আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫