কেইনের হ্যাটট্রিক, বায়ার্নের দাপুটে জয়
- আপডেট সময় : ০২:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
বেঞ্চ থেকে বদলি হিসেবে নামতেই সব আলো নিজের করে নিলেন হ্যারি কেইন। মাত্র ২৭ মিনিটের মধ্যে করলেন হ্যাটট্রিক।
চলতি মৌসুমে বুন্দেসলিগায় কেইনের এটি তৃতীয় হ্যাটট্রিক। ২২ ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে কেইনের গোল এখন ২৮টি।
প্রতিপক্ষের মাঠ এমএইচপি অ্যারেনায় শনিবার রাতে স্টুটগার্টকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে স্টুটগার্ট।
ম্যাচের শুরুতে ১০ মিনিটেই লিড নেয় বায়ার্ন। মিখায়েল ওলিসের ক্রসে কনরাড লাইমারের চমৎকার ফ্লিক স্টুটগার্ট গোলকিপার আলেকজান্ডার নুবেলকে পরাস্ত করে।
গোল খেয়ে জেগে ওঠে স্টুটগার্ট। বিরতির ঠিক আগে নিকোলাস নর্টে হেডে বল জালে পাঠান। তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়।
৬০ মিনিটে নিকোলাস জ্যাকসনের বদলি হিসেবে কেইনকে নামান ভিনসেন্ট কোম্পানি।
পাঁচ মিনিটের মধ্যেই জাল কাঁপান ইংল্যান্ড অধিনায়ক। ম্যাচের ৬৬ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে তার নিচু শটে বল জালে জড়ায়।
এর পরপরই বদলি হিসেবে নামা যোসিপ স্টানিসিচ গোল করে স্কোরলাইন ৩-০ করেন।
৮০ মিনিটে হাত দিয়ে বল থামানোয় সরাসরি লালকার্ড দেখেন লরেঞ্জ আসিনিওন। ফলে পেনাল্টি পায় বায়ার্ন। ঠাণ্ডা মাথার শটে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন কেইন।
পরে ৮৭ মিনিটে ওলিসের ক্রসে দারুণ ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূরণ করেন কেইন। কাছ থেকে বল ঠেলে দেন পোস্টে।



























বিতর্ক ভালো কিন্তু অপপ্রচার-মিথ্যা কখনোই ভালো হতে পারে না: মির্জা ফখরুল