ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম আজমকে শ্রেষ্ঠ সন্তান বলা মুক্তিযোদ্ধাদের অবমাননা: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাম আজমরা শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবমাননা করে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘গোলাম আজমসহ তার সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়?’

তিনি বলেন, ‘গোলাম আজমের দলটি ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি, ১৯৪৭ সাল ১৯৭১ সাল— এখন পর্যন্ত দেশের শান্তি কখনও কামনা করে নাই, তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনও তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায়, দেশটা একটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক, অশান্তির বাংলাদেশ থাকুক।’

২৪ এবং ৭১-কে মুখোমুখি করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘৭১ এবং ২৪ যার যার অবস্থানে স্বমহিমায় তারা বিরাজিত। ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই।’

তিনি বলেন, ‘আশা করেছিলাম স্বাধীনতার পর আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশে গড়ার। আওয়ামী লীগ এসে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সামনে যে দিনগুলো আসছে—এ নির্বাচনে আমরা আশা করছি, যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’

নিউজটি শেয়ার করুন

গোলাম আজমকে শ্রেষ্ঠ সন্তান বলা মুক্তিযোদ্ধাদের অবমাননা: মির্জা আব্বাস

আপডেট সময় : ১২:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫