১৫ বছরে আইসিটির নামে সীমাহীন দুর্নীতি হয়েছে: মঈন খান
- আপডেট সময় : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে
গত ১৫ বছরে আইসিটির নামে সীমাহীন দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি প্রযুক্তি খাতকে অপব্যবহার না করে জনগণের কল্যাণে ব্যবহারের আহ্বান জানান।
শনিবার (৩১ জানুয়ারি) জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত আগামী বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয় নিয়ে বনানী ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, মানুষের কল্যাণের জন্যই আইসিটি মিনিস্ট্রি তৈরি করেছিল বিএনপি, কিন্তু বিগত ১৫ বছর আইসিটি ও টেকনোলজির নামে সীমাহীন দুর্নীতি হয়েছে বাংলাদেশে। তাই ওই রকম দুর্বৃত্তায়ন বন্ধ না করলে ভবিষ্যত প্রজন্মের কাছে সবাইকে দায়ী থাকতে হবে।
উদারপন্থী সরকার গঠন করতে চাইলে আইসিটি সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানান ড. মঈন খান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আইটি সেক্টরের উন্নয়নে নানান কর্মপন্থা হাতে নিয়েছেন বলেও জানান তিনি।






















আগামীকাল সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু