রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবময় দিন গণনা শুরু
- আপডেট সময় : ১২:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
ফেব্রুয়ারি এলেই বাঙালির হৃদয়ে নতুন করে ধ্বনিত হয়— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’। মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিতে ভাসা এই মাসের দিন গণনা শুরু হলো আজ।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মরণেই ফেব্রুয়ারি বাঙালির কাছে ভাষার মাস। এ মাস শুধু শোকের নয়, আত্মপরিচয়ের, গৌরব ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার সময়। পুরো ফেব্রুয়ারি জুড়েই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানায় জাতি।
১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে ভাষা আন্দোলনের চেতনা বিশ্বপরিসরে স্বীকৃতি পায়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই সারাদেশে শুরু হয়েছে নানা কর্মসূচি। এ উপলক্ষে শনিবার সকালে ভাষা র্যালির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া ভাষার মাসের প্রথম দিন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানী ও বিভিন্ন জেলা শহরে নানা কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতি স্মরণের মাস ফেব্রুয়ারি। বাঙালির কাছে এই মাস ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস। তাই পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে ভাষা শহীদদের।





















জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী