ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্লে-অফের পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে যারা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনজুরি টাইমের গোলে বরুশিয়া ডর্টমুন্ডের স্বপ্ন ভাঙল আটলান্টা। আর ৩ গোল করে সমতা ফেরালেও অতিরিক্ত সময়ে পারল না জুভেন্টাস। উল্টো আরও ২ গোল করে শেষ ষোলো নিশ্চিত করল গ্যালাতাসারাই।

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে দেখা গেছে বেশ কিছু রোমাঞ্চকর লড়াই। দুই লেগ মিলিয়ে এসব শ্বাসরুদ্ধকর ম্যাচের পর নিশ্চিত হয়েছে কোন ১৬ দল খেলবে নকআউট পর্বে।

প্লে-অফের শেষ দিনে নকআউটের টিকেট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, আটলান্টা ও গ্যালাতাসারাই।

এর আগে প্লে-অফ থেকে শেষ ষোলো নিশ্চিত হয়েছিল আতলেতিকো মাদ্রিদ, বোদো/গ্লিমট, নিউক্যাসল ইউনাইটেড ও বায়ার লেভারকুজেনের।

আর প্রথম পর্ব থেকে পয়েন্ট টেবিলের সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোতে পৌঁছে গিয়েছিল বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, চেলসি, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার ও স্পোর্টিং সিপি।

আগামী শুক্রবার ড্রয়ের মধ্য দিয়ে জানা যাবে শেষ ষোলোতে কোন দলের মুখোমুখি হবে কোন দল।

নিউজটি শেয়ার করুন

প্লে-অফের পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে যারা

আপডেট সময় : ০১:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬