ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ প্রশাসনে যে রদবদল শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় গত বছরের ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। আলী হোসেন ফকির তার স্থলাভিষিক্ত হলেন।

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য আলী হোসেন ফকিরের কর্মজীবন ছিল অত্যন্ত কণ্টকাকীর্ণ। জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি প্রথমে চাকরিচ্যুত এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরের মুখে পড়েন।

তবে ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে তিনি আইনি প্রক্রিয়ায় পুনরায় চাকরিতে বহাল হন। এসপি পদমর্যাদায় চাকরিতে ফেরার পর তিনি সুপার নিউমারারি ডিআইজি এবং গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৩:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬