ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে সংঘাত, বাংলাদেশকে কৌশলী হওয়ার পরামর্শ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। বিশ্লেষকেরা বলছেন, এ অবস্থায় কূটনৈতিকভাবে আরও কৌশলী হতে হবে বাংলাদেশকে। নিরপেক্ষ অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন তাঁরা। বলছেন, একদিকে বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ, অন্যদিকে পরাশক্তি যুক্তরাষ্ট্র। এ ছাড়াও লাখ লাখ প্রবাসী কর্মীর কথা বিবেচনায় রেখে ঢাকাকে নিজ অবস্থানে অটল থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।

মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে ক্ষেপণাস্ত্রের ভয়ানক শব্দ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলা, বসে নেই তেহরানও। ২৭টি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে প্রতিদিনই পাল্টা হামলা চালাচ্ছে ইরান।

যুদ্ধের প্রভাবে এর মধ্যে অস্থির বৈশ্বিক অর্থনীতি। জ্বালানি, রেমিট্যান্সসহ নিরাপত্তা শঙ্কা বাড়ছে প্রতিদিন। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক প্রভাব কাটানোর পাশাপাশি বাংলাদেশকে কূটনৈতিক চালও দিতে হবে সর্তকতার সঙ্গে। ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের বন্ধুপ্রতিম। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে কৌশলগত সম্পর্ক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিলয় রঞ্জন বিশ্বাস বলেন, ‘মধ্যপ্রাচ্যজুড়ে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ দীর্ঘমেয়াদি হওয়ার শঙ্কা রয়েছে। কৌশলগত নিরপেক্ষতার বিষয় হলো আমরা তো কোনো পক্ষের হয়ে জোরালো হয়ে যুদ্ধে অংশগ্রহণ করছি না। মালয়েশিয়া, ভারত বা ইন্দোনেশিয়ার দিকে তাকালে বোঝা যায়, যুদ্ধ নিয়ে তাদের যে অবস্থান সে জায়গা থেকে তো আমরা এক্সট্রিম কোনো দিকে যেতে পারি না। এ ক্ষেত্রে আমাদের স্বার্থ যেন কোনো ক্ষেত্রে ব্যাহত না হয়, সে দিকটাও দেখতে হবে।’

নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক ঝুঁকিতে রয়েছেন। তবে কুয়েতে অবস্থানরত বাংলাদেশের সেনা সদস্যের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ঢাকা। যুদ্ধ দীর্ঘ হলে চীন-রাশিয়ার মতো পরাশক্তিগুলো সরাসরি জড়িয়ে পড়তে পারে। এতে বিপাকে পড়তে পারে বাংলাদেশ।

নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, ‘এ যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশকে যদি জড়িত করতে চায়, বাংলাদেশের জন্য এ ধরনের কোনো যুদ্ধে জড়িয়ে পড়া কোনোভাবেই মঙ্গলজনক হবে না। এ ধরনের কোনো ফাঁদে পা রাখার মতো বিলাসিত বাংলাদেশের নেই।’

বিশ্লেষকেরা মনে করেন, বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনৈতিক ভিত্তি শক্ত রাখতে হবে বাংলাদেশকে। এ জন্য এখনই নিতে হবে প্রস্তুতি।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে সংঘাত, বাংলাদেশকে কৌশলী হওয়ার পরামর্শ

আপডেট সময় : ০২:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬