ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগের দিন সেল্তা ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের নাটকীয় জয়ের পর প্রবল চাপে ছিল বার্সেলোনা। তবে সান মামেসের কঠিন দুর্গ জয় করে সেই চাপের মোক্ষম জবাব দিল হান্সি ফ্লিকের দল।

শনিবার রাতে অ্যাথলেটিক ক্লাবকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে নিজেদের চার পয়েন্টের ব্যবধান ধরে রাখল কাতালানরা।

ম্যাচের প্রথম মিনিটেই বড় ধাক্কা খেতে পারতো বার্সেলোনা। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে জোয়াও কানসেলো স্লাইড করলে বল তাঁর পায়ে লেগে সরাসরি পোস্টের দিকে চলে যায়। অল্পের জন্য আত্মঘাতী গোল থেকে বেঁচে যায় বার্সেলোনা।

প্রতিপক্ষের শুরুর আক্রমণ সামলে বার্সেলোনা বলের দখল নেয়। তরুণ তুর্কি লামিন ইয়ামাল এবং ফেরান তোরেস বেশ কয়েকবার অ্যাথলেটিক ক্লাবের রক্ষণভাগকে কাঁপিয়ে দেন। যোগ করা সময়ে তোরেসের ব্যাক হিল প্রচেষ্টা সাইড পোস্ট ঘেষে বেরিয়ে গেলে প্রথমার্ধ গোলশূন্য থাকে।

দ্বিতীয়ার্ধে বার্সার খেলায় গতি ফেরাতে পেদ্রিকে মাঠে নামান ফ্লিক। আর এই পরিবর্তনই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

৬৮ মিনিটে মাঝমাঠে চমৎকার ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে পরাস্ত করে পেদ্রি বল বাড়িয়ে দেন লামিন ইয়ামালের দিকে। ১৮ বছর বয়সী এই বিস্ময় বালক ডান দিক থেকে ভেতরে ঢুকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে বল জালে জড়ান।

ম্যাচের শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় অ্যাথলেটিক বিলবাও। তবে গোলপোস্টের নিচে জোয়ান গার্সিয়া রীতিমতো দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা।

২৭ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট পেয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ২৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অ্যাথলেটিক ক্লাব।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামবে হান্সি ফ্লিকের দল।

নিউজটি শেয়ার করুন

শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা

আপডেট সময় : ০১:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬