ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সিএনজি অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা উপজেলার চন্ডীপুরে সিএনজিচালিত অটোরিকশা ও স্যালো মেশিন চালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার (৯ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের অটোরিকশা চালক শরিফুল ইসলাম (৪৫), যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

আহতরা হলেন- আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বাঘাগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা লালপুরগামী একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি এবং ভুটভুটিটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে সিএনজি অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ১২:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬