ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে সমাধানে পৌঁছাতে মার্কিন প্রেসিডন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দুই দেশের প্রেসিডেন্ট মঙ্গলবার (১০ মার্চ) এক ঘণ্টা ফোনে কথা বলেন। খবর রয়টার্সের।

ক্রেমলিন জানিয়েছে, মঙ্গলবার (১০ মার্চ) দীর্ঘ এ ফোনালাপের মূল বিষয় ছিল মধ্যপ্রাচ্য সংকট ও ইউক্রেন যুদ্ধ। গত ডিসেম্বরের পর এ প্রথম দুই নেতার মধ্যে কথা হলো।

পুতিনের কূটনৈতিক পরামর্শক ইউরি উষাকোভ জানান, ইরান যুদ্ধ নিয়ে দ্রুত একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

ইরান যুদ্ধে বরাবরই তেহরানকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। এছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে দুই দেশের অবস্থান ও সম্ভাব্য পদক্ষেপ নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বর্তমান অবস্থান ও সামরিক অগ্রগতির বিষয়েও মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেছেন পুতিন।

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

আপডেট সময় : ০১:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬