ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লিভারজনিত সমস্যার কারণে ১১ এপ্রিল বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানাজার বিষয়টি পরে জানানো হবে বলে জানান তিনি।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে তিনি মারা যান।

২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত সময়ে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্রেট মন্ত্রী ছিলেন শফিক আহমেদ। দীর্ঘদিন ঘরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। সবশেষ শনিবার (১১ এপ্রিল) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

সাবেক এই আইনমন্ত্রী ১৯৬৭ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ১৯৮৯ সালে আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। পরবর্তীতে ১৯৯৯ থেকে ২০০০ এবং ২০০৮ থেকে ২০০৯ সাল মেয়াদে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়াও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ছিলেন শফিক আহমেদ।

কর্মজীবনের শুরুতে ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগে খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। পরবর্তীতে ১৯৭৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত সিটি ল’ কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য ও আইন বিভাগের পরীক্ষকও ছিলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ।

নিউজটি শেয়ার করুন

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

আপডেট সময় : ১১:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬