ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কমিউনিটি হাসপাতালে দুদিনব্যাপী বর্ষবরণ উদযাপন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডেন্টাল ইউনিট, নার্সিং কলেজ এবং আইসিএইচবি ইনস্টিটিউটের উদ্যাগে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে বাংলা নববর্ষ- ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

বর্ষবরণ উপলক্ষে কলেজ ক্যাম্পাসজুড়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন স্টলের মাধ্যমে পরিবেশন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলি,ফুচকা, চটপটি ও বিভিন্ন জুসের পানীয় মেলায় যা উপস্থিত সবার মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে।

বর্ষবরণ অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ এ,এস,এম মনিরুল আলম, নার্সিং কলেজের প্রিন্সিপাল, কমিউনিটি ইনস্টিটিউটের প্রিন্সিপালসহ ট্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ।

উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশী সংস্কৃতির এই ধারা শুধু একদিন নই, প্রতিদিন কর্মকান্ডেও যেনো প্রতিফলন হয় এই প্রত্যাশা ব্যক্ত করেন।

উৎসব শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অতিথিরা আনন্দঘন পরিবেশে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

ঢাকা কমিউনিটি হাসপাতালে দুদিনব্যাপী বর্ষবরণ উদযাপন

আপডেট সময় : ০৯:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬