ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত; ৮ আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মোট ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির উদ্ধারকারী সংস্থা এ দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছে, বর্তমানে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ চলছে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মেলাউই জেলার একটি পাম তেল বাগান এলাকা থেকে এয়ারবাস এইচ১৩০ মডেলের হেলিকপ্টারটি উড্ডয়ন করে। তবে উড্ডয়নের মাত্র ৫ মিনিট পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ম্যাথিউ এয়ার নুসানতারার মালিকানাধীন হেলিকপ্টারটি মূলত ঘন জঙ্গল ও খাড়া পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে। দীর্ঘ তল্লাশির পর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারীরা, যা প্রাথমিকভাবে যানটির লেজের অংশ বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারটিতে ৬ জন যাত্রী ও দুজন ক্রু সদস্য ছিলেন। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দলগুলো শুক্রবার স্থলপথে সেখানে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে স্থানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেই এলাকাটি ইন্দোনেশীয় পাম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘চিত্রা মাহকোটা’র মালিকানাধীন। তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, সে সম্পর্কে কর্তৃপক্ষ এখনো নিশ্চিত কিছু জানাতে পারেনি। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত; ৮ আরোহী নিহত

আপডেট সময় : ০৫:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬