দেশের বাইরে ইউরেনিয়াম পাঠাবে না তেহরান, যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান
- আপডেট সময় : ১২:৪৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে ইরান জানিয়েছে, দেশের বাইরে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের কোনো চুক্তিতে তারা সম্মত হয়নি। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের কোনো প্রতিশ্রুতি তেহরান দেয়নি।
সংবাদমাধ্যম আল জাজিরা মুবাশিরকে রেজায়ি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা বা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার যেকোনো প্রস্তাব তেহরান “কঠোরভাবে প্রত্যাখ্যান” করে। এই কর্মসূচিকে ইরান নিজেদের কৌশলগত ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা বলে বিবেচনা করে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে, ইরান তাদের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে। শুক্রবার দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র সমস্ত পারমাণবিক ‘ডাস্ট’ (ধুলো) পেয়ে যাবে।
তবে মার্কিন প্রেসিডেন্টের এসব দাবি সরাসরি উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘায়ি। ইরানি বার্তা সংস্থা তাসনিমকে বাঘায়ি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো অবস্থাতেই এটি অন্য কোথাও হস্তান্তর করা হবে না। সূত্র: আল-জাজিরা


























সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই : জামায়াত আমির