ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসভাড়া ও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের পরেই অগ্রাধিকার ভিত্তিতে ব্যক্তিখাতের শিল্প-কারখানায় জ্বালানি সরবরাহ করা হয়। তাই কেবল জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে-বিষয়টি এমন নয়। বরং বৈশ্বিক বাজারের মন্দাভাবই রপ্তানি হ্রাসের একটি বড় নিয়ামক হিসেবে কাজ করছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জমিতে গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইনটেনসিভ (জ্বালানি নির্ভর) কারখানার পরিবর্তে লেস ফুয়েল ইনটেনসিভ বা কম জ্বালানি সাশ্রয়ী কারখানা স্থাপনের আহ্বান জানান। তিনি আরও বলেন, জ্বালানির দাম বাড়ার অজুহাতে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার নজরদারি বাড়ানো প্রয়োজন।

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) জমি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে ইতোমধ্যে দুটিতে শিল্প স্থাপন করা হয়েছে। আরও দুটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। তবে বাকি প্লটগুলোতে কিছু স্থানীয় দখলজনিত সমস্যা রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান করে প্রতিটি প্লটে বিনিয়োগের ব্যবস্থা করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির এবং বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদলটি শিল্পপল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড নামক একটি পোশাক কারখানা ঘুরে দেখেন এবং পরবর্তীতে অন্যান্য প্লটগুলো পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

বাসভাড়া ও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬