ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় হয়েছে: সড়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাড়া নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভাড়া বাড়ানো হয় নাই, সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যত্মরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, ‘তেলের দাম কমে গেলে ভাড়াও কমে যাবে। বিআরটিএ থেকে প্রজ্ঞাপন জারি করলেই হবে। আর মিটিংয়েরও দরকার নেই।’

গ্যাস চালিত বাসের ভাড়া বাড়েনি, বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সড়ক মন্ত্রী।

সড়ক মন্ত্রী বলেন, ‘অটোরিকশার দৌরাত্ম আছে, যা যানযট বাড়াচ্ছে। ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা বন্ধ করার চেষ্টা করা হবে। এ নিয়ে আলোচনা করা হচ্ছে। রাতারাতিই পরিবর্তন সম্ভব না। তবে সবার সাথে সমন্বয় করে সমাধান করার চেষ্টা করা হবে।

মন্ত্রী আরও বলেন, ‘তেলের দাম বাড়াতে আইএমএফ এর চাপ নেই। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে বলেই বাড়ানো হয়েছে। তাও সরকার চেষ্টা করেছে না বাড়ানোর। তেল পাচার হওয়ারও শঙ্কা ছিল। সব বিবেচনায় নিয়েই দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে আবারও দাম কমানো হবে।’

নিউজটি শেয়ার করুন

বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় হয়েছে: সড়ক মন্ত্রী

আপডেট সময় : ০১:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬