ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী জিয়া শিশু কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটি। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন সংগঠনের নেতারা।

আজ (সোমবার) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের সমাধিতে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এতে সংগঠনের নেতারা ফুল দিয়ে তাদের কবরে শ্রদ্ধা জানান। পরে দেশ ও জাতির কল্যাণে এবং শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

জিয়া শিশু কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদার এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সাবেক সভাপতি এম এ মালেক বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং শিশুদের বিনোদনের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক করেছিলেন।’
একইভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিশুদের বিকাশে নানা কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ তার নির্দেশনায় চালু হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শিশুদের নিয়ে যে স্বপ্ন—তা বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাবেন।’

এই নবগঠিত কেন্দ্রীয় কমিটির মাধ্যমে জিয়া শিশু কিশোর মেলার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতারা।

এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন, সিনিয়র সহসভাপতি কে এস হোসেন টমাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহ-সংগীতবিষয়ক সম্পাদক শাহিন বিশ্বাস, আনোয়ার সরদার, আলোকচিত্রবিষয়ক সম্পাদক মির্জা সম্রাট, সহদপ্তর সম্পাদক আহসান হাবিব সবুজ, প্রকাশনাবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

শিশুদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো

আপডেট সময় : ০৪:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬