ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের তিন পৃথক জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় সোমবার (৪ মে) দুপুরে বালুবোঝাই ট্রাকের চাপায় একটি সিএনজি অটোরিকশার ৩ জন যাত্রী নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছাগামী সিএনজিটিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নারী যাত্রী প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাকটি উল্টে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, দুর্ঘটনাটি রাবনা ফ্লাইওভারের ওপর ঘটে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ট্রাক ও পিকআপটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।

এছাড়া গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকায় একটি বাসের চাপায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট সময় : ০৩:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬