ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ফের ভয়াবহ হামলার কথা ভাবছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় দেশটির ওপর আবারও সামরিক হামলা চালানোর ব্যাপারে জোরালোভাবে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১২ মে) সংশ্লিষ্ট কয়েকটি সূত্র সিএনএনকে জানিয়েছে, গত কয়েক সপ্তাহের তুলনায় বর্তমানে হামলার বিষয়ে ট্রাম্পকে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ মনে হচ্ছে।

মূলত ইরানের আলোচনার মন্থর গতি এবং দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালি বন্ধ থাকা নিয়ে তিনি চরম ধৈর্যহীন হয়ে পড়েছেন। ট্রাম্পের ধারণা, ইরানি নেতৃত্বের অভ্যন্তরীণ বিভাজনের কারণেই তারা পারমাণবিক কার্যক্রমের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না।

মার্কিন প্রশাসনের একটি অংশ মনে করছে, নতুন করে হামলা চালালে ইরান আরও দুর্বল হবে এবং তারা গুরুত্বের সঙ্গে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হবে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেকটি পক্ষ এই সংকটে কূটনীতিকে আরও সময় দেওয়ার পক্ষে মত দিয়েছে। এদিকে, যুদ্ধ বিরতির প্রস্তাবের বিপরীতে তেহরানের দেওয়া জবাবে তারা আদৌ শান্তি চায় কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে।

অন্যদিকে, এই সংকটে পাকিস্তানের মধ্যস্থতার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা। তাদের সন্দেহ, ট্রাম্পের অসন্তোষের প্রকৃত বার্তা পাকিস্তান তেহরানের কাছে সঠিকভাবে পৌঁছে দিচ্ছে না, বরং বাস্তবতার সঙ্গে মিল না রেখে সবকিছু ইতিবাচকভাবে তুলে ধরছে। তবে মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তার দাবি, পাকিস্তান ও সংশ্লিষ্ট দেশগুলো বর্তমান পরিস্থিতিকে ‘কূটনীতির শেষ সুযোগ’ হিসেবে অভিহিত করে ইরানকে সতর্কবার্তা দিলেও তেহরান তাতে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

ইরানে ফের ভয়াবহ হামলার কথা ভাবছেন ট্রাম্প!

আপডেট সময় : ০২:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬