ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২০:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে লম্বা ছুটি থাকায় ফেরার চাপ তুলনামূলক কম। সোমবার থেকে অফিস-আদালত খুলবে, তাই অনেকেই হাতে সময় রেখে আগেভাগেই নগরীতে ফিরছেন।

অন্যদিকে, যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি, তারা এখন পরিবার নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, একদিকে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়, অন্যদিকে ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী। ফলে স্টেশনজুড়ে দেখা গেছে দুইমুখী যাত্রীদের কিছুটা ব্যস্ততা।

এদিকে শনিবার (৩০ মে) সকালে রাজধানীগামী বিভিন্ন সড়ক ও বাসস্ট্যান্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, গাজীপুরের কাপাসিয়াসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা অধিকাংশ বাসেই ছিল স্বাভাবিক সংখ্যক যাত্রী। কোথাও অতিরিক্ত ভিড় বা যাত্রীদের দীর্ঘ অপেক্ষার দৃশ্য চোখে পড়েনি।

বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেলেও সেটি ছিল স্বাভাবিক সময়ের মতো। বাস আসার পর সহজেই আসন পেয়ে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে অনেককে।

পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি এখনও চলমান থাকায় অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে গ্রামের বাড়িতে সময় কাটাচ্ছেন। ফলে রাজধানীতে ফেরার চাপ ধীরে ধীরে বাড়ছে। ছুটির শেষ দিকে এবং অফিস-আদালত খোলার আগের দিনগুলোতে যাত্রীসংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এবারের ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করছেন। অন্যদিকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও প্রতিষ্ঠানভেদে পাঁচ থেকে সাত দিনের ছুটি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ছুটি শুরু হয় ২৫ মে থেকে, যা চলবে আগামী ৩১ মে (রোববার) পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

আপডেট সময় : ০৩:২০:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬