মানিক মিয়া অ্যাভিনিউয়ে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ০ বার পড়া হয়েছে
মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ৩০ মে) বেলা সাড়ে ১১টায় এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীর আজ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আরও ১৬টি জায়গায় এ ধবনের কর্মসূচিতে যোগ দেয়ার কথা রয়েছে।
এর আগে, শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে বেলা ১১টার দিকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এসময় দলের কেন্দ্রীয় নেতাকর্মীসহ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।
এরপর, আজ দুপুর ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভায় অংশ নেয়ার কথা রয়েছে তার।
উল্লেখ্য, আজ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী।
এ উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। এছাড়া বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।






















মানিক মিয়া অ্যাভিনিউয়ে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী