ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, প্রতি বছরের মতো এবারও শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, দলটি বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে থাকায় শুধু সরকার নয়, দলের প্রতিটি নেতাকর্মীকেও নিজ নিজ অবস্থান থেকে মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘আমরা অঙ্গীকার করি, সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য-সহযোগিতা করবো। একজন নাগরিক হিসেবে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।’

তারেক রহমান বলেন, ‘আসুন, আমরা আজ সেই কাজটি করি। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদের সহযোগিতা করতে। একজন নাগরিক হিসেবে তাদের পাশে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, একজন নাগরিক হিসেবে দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ‘আজকে আর বেশি কথা বলবো না। কারণ এই অনুষ্ঠানের কারণে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ, সাংগঠনিক কার্যক্রম নিয়ে অন্যদিন সভা-সমাবেশ করবো। সেদিন আমরা বসে আলোচনা করবো কীভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা যায়।’

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির শীর্ষ নেতারা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তারা।

জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৪:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬