ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির আমেজ শেষে পুরোনো ছন্দে ফিরছে ঢাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল আজহার দীর্ঘ সাত দিনের ছুটির আমেজ কাটিয়ে আবারও পুরোনো ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। ঈদের ছুটি শেষে গত রোববার সরকারি-বেসরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান খুলে গেলেও গতকাল সোমবার পর্যন্ত রাজধানীর সড়কগুলোতে তুলনামূলক কম ছিল যানবাহনের চাপ। অনেক এলাকাতেই ছিল স্বস্তিদায়ক যান চলাচল। একই সঙ্গে যানজটও ছিল সীমিত। তবে মঙ্গলবার (২ জুন) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে চেনা ব্যস্ততার চিত্র। যানবাহনের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মানুষের চলাচলও।

সকাল থেকে রাজধানীর উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, শ্যাওড়া, ইসিবি চত্বর ও মিরপুর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, আগের মতোই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে বিভিন্ন মোড়ে। অনেকক্ষেত্রে ট্রাফিক সিগন্যালগুলোতে স্বল্প সময়ের জন্য হলেও অপেক্ষা করতে হচ্ছে গাড়িগুলোকে। কোথাও কোথাও ধীরগতির যান চলাচলও চোখে পড়েছে। ঈদের ছুটিতে যে সড়কগুলো অনেকটাই ফাঁকা ছিল, সেগুলোতে আবারও ফিরেছে কর্মব্যস্ত মানুষের পদচারণা।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। ট্রাফিক সিগন্যালগুলোতে গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে এবং কিছু এলাকায় ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। একই সঙ্গে সড়কে অফিসগামী মানুষ ও কর্মজীবীদের উপস্থিতিও বেড়েছে।

উত্তরা থেকে বিমানবন্দর সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস, মোটরসাইকেল ও গণপরিবহনের চাপ ছিল উল্লেখযোগ্য। খিলক্ষেত, কুর্মিটোলা ও শ্যাওড়া এলাকায় অফিসগামী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অন্যদিকে ইসিবি চত্বর ও মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

গণপরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটি শেষে যাত্রীসংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে এখনো তা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় পৌঁছায়নি।

খিলক্ষেত ও বিমানবন্দর এলাকার কয়েকটি বাসের হেলপাররা জানান, ঈদের ছুটির পর এখনও যাত্রীদের চাপ পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবে আগের তুলনায় যাত্রীর সংখ্যা বেড়েছে। বিকাশ বাসের হেলপার রাসেল মিয়া বলেন, অনেক মানুষ এখনও ঢাকায় ফিরছেন। গত কয়েক দিনের তুলনায় আজ থেকে যাত্রীর পরিমাণ কিছুটা বেড়েছে। স্কুল-কলেজ খোলা হলে পুরোদমে যাত্রী পাবো। আরেক হেলপার সুমন বলেন, আজ সকাল থেকেই ঢাকামুখী যাত্রী বেশি। দুপুরের পর আরও চাপ বাড়বে বলে মনে হচ্ছে।

এদিকে রাজধানীর প্রবেশমুখগুলোতেও ছিল মানুষের ভিড়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং কাপাসিয়া ও কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে দূরপাল্লার বাসে করে যাত্রীদের ঢাকায় ফিরতে দেখা গেছে। কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফেরা বেসরকারি চাকরিজীবী রফিকুল ইসলাম বলেন, ঈদের ছুটিটা পরিবারের সঙ্গে খুব ভালো কেটেছে। এখন আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে হচ্ছে। যাত্রা মোটামুটি স্বস্তিতেই হয়েছে। শুধু ভাড়া কিছুটা বেশি নিয়েছে। কাপাসিয়া থেকে আসা শারমিন আক্তার বলেন, ঈদের সময় বাড়িতে ছিলাম। আজ কাজে যোগ দিতে ঢাকায় ফিরেছি। বাসে ভিড় খুব বেশি ছিল না, কিন্তু স্বাভাবিক সময়ের চেয়ে ভাড়া বেশি দিতে হয়েছে। ময়মনসিংহ থেকে আসা আরেক যাত্রী সাইদুল ইসলাম বলেন, সকালে রওনা দিয়েছি। যানজট খুব একটা পাইনি। বাড়তি ভাড়া নেওয়ার প্রবণতা আছে, সেটা মেনে নিয়েই আসতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ছুটির আমেজ শেষে পুরোনো ছন্দে ফিরছে ঢাকা

আপডেট সময় : ০১:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬