ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্র্যাবের নতুন সভাপতি তমাল ও সাধারণ সম্পাদক বিকু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১ ২১৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২২ নির্বাচনে সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান বিকু। সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ১৪২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। একই পদে অপর দুই প্রার্থী আবু সালেহ আকন ৭৭ ও মিজান মালিক ৫২ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মুহ: জাহাঙ্গীর আলম ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী শাহীন অব্দুল বারী ১০৩ ও নিত্য গোপাল তুতু ৫২ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে আসাদুজ্জামান বিকু ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী মামুনুর রশীদ ১১৬ ও উমর ফারুক আলহাদী ২৩ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন সুমন। অপর দুই প্রার্থী হাসান উজ জামান ৭০ ও আব্দুল লতিফ রানা ৫৯ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম মন্টু। অপর প্রার্থী মো. এমদাদুল হক খান, তার প্রাপ্ত ভোট ১১৯।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুদ্র রাসেল। অপর প্রার্থী এস এম ফয়েজ পেয়েছেন ১০৩ ভোট। কার্যনির্বাহী তিনটি সদস্য পদের প্রার্থী ছিল তিন জন। ১৬২ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন মো. আমানুর রহমান রনি, ১৬১ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য হয়েছেন সিরাজুল ইসলাম এবং ৭৮ ভোট পেয়ে তৃতীয় সদস্য হয়েছেন মোহাম্মদ জাকারিয়া।
সাংগঠনিক সম্পাদক পদে আতাউর রহমান, দফতর সম্পাদক পদে এস এম ইসমাইল হুসাইন ইমু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম মিন্টু হোসেন, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান, কল্যাণ সম্পাদক পদে নাহিদ তন্ময় এবং আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্র্যাবের নতুন সভাপতি তমাল ও সাধারণ সম্পাদক বিকু

আপডেট সময় : ০৯:০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১