ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চলছে ইউনাইটেড হেলথ কেয়ারের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ ২৮৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সবার জন্য স্বাস্থ্যকর খাবার’এই স্লোগান নিয়ে দুই মাসব্যাপী কফিনাট উৎসব ও ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শনীর আয়োজন করেছে ন্যাচারাল ফুড ব্যাংক ইউনাইটেড হেলথ কেয়ার। সম্প্রতি রাজধানীর মিরপুরের পীরেরবাগ আমতলা বাজার এলাকায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জিন্নাতুল বাকিয়া, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,  কফিনাটসহ ইউনাইটেড হেলথ কেয়ারের সব পণ্যই স্বাস্থ্যকর, নিরাপদ ও  মানসম্মত। আমি আমার সহকর্মী ও বিশিষ্টজনদের কফিনাটসহ এখানকার বিভিন্ন পণ্য  নিয়মিত উপহার দেই। তারা এর খুব প্রশংসা করেন, বিশেষ করে কফিনাট।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য নাছিমুল হক রুবেলসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

ইউনাইটেড হেলথ কেয়ারের সত্ত্বাধিকারী হাকিম এ বি এম রাসেল জানান, উৎসবে কফিনাটসহ দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার, মিষ্টি, পিঠা, সরিষার তেলে ভাজা গুড়ের জিলাপি পাওয়া যাবে। মিলবে হরেক রকম ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা। পিঠা উৎসবের সৌজন্যে রয়েছে দ্য ফার্মার্স হোমমেইড বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলছে ইউনাইটেড হেলথ কেয়ারের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শনী

আপডেট সময় : ০৯:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১