ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ, ডিজেল নিয়ে রাতে আসছে দু’টি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুর থেকে প্রায় ১২ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমটি গ্রেট প্রিন্সেস নামের একটি জাহাজ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল আটটায় জাহাজটি বন্দরের জেটিতে প্রবেশ করে। এছাড়াও ৬৫ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও দুটি জাহাজ।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যমতে, দেশে তুলনামূলকভাবে জেট ফুয়েলের চাহিদা কম থাকলেও নতুন এ চালান মজুতের পরিমাণ আরও বাড়াবে। গত ১২ এপ্রিল পর্যন্ত দেশে প্রায় ২২ হাজার টন জেট ফুয়েল মজুত ছিল, যা দিয়ে অন্তত ১৫ দিনের চাহিদা মেটানো সম্ভব। চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে মোট ২১ হাজার টন জেট ফুয়েল বিক্রি হয়েছে, যার দৈনিক গড় প্রায় ১ হাজার ৭৫৮ টন। গত বছরের ঠিক একই সময়ে এ দৈনিক গড় বিক্রি ছিল প্রায় দেড় হাজার টন।

সার্বিক পরিস্থিতি নিয়ে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান আশ্বস্ত করে জানান, ইতিমধ্যে কয়েকটি জাহাজ দেশে পৌঁছেছে এবং সামনে আরও আসবে। চুক্তিবদ্ধ সরবরাহকারীদের পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল আমদানির চেষ্টা অব্যাহত রয়েছে, তাই চলতি মাসে জ্বালানি তেলের সরবরাহে কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই।

নিউজটি শেয়ার করুন

জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ, ডিজেল নিয়ে রাতে আসছে দু’টি

আপডেট সময় : ০৬:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬