ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে চিফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং ৬ জন হুইপ আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় কিছুক্ষণ নীরব থেকে শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এরপর চিফ হুইপ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

৬ জন হুইপ হলেন– মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া, এ.বি.এম আশরাফ উদ্দিন।

সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পথ ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারের আলোকে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত রাখবে।’

চিফ হুইপ আরও বলেন, ‘আসছে ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ হবে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। বিরোধী দল সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।’

উল্লেখ্য অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত অধ্যাদেশসমূহ সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা এবং ৩০ দিনের মধ্যে পাশ করার বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যে জাতীয় সংসদ সকল প্রস্তুতি সম্পন্ন করছে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে চিফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা

আপডেট সময় : ০৩:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬