ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, আক্রান্ত ২৮ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২ ১০০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৩ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ।

এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত রয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৪৯১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, আক্রান্ত ২৮ জন

আপডেট সময় : ০৮:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২