ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফেরার অপেক্ষায় টাইগাররা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। একই ফ্লাইটে টিকিট না পাওয়ায় ভিন্ন ভিন্ন উড়ালে আসবেন মুমিনুল হক, হাবিবুল বাশাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস মঙ্গলবার (১২ এপ্রিল) গণমাধ্যমকে বলেন, বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে আসবে প্রথম বহর। বৃহস্পতিবার সকালে ও বিকেলে আরও দুটি ভাগে ঢাকায় পৌঁছাবেন টাইগাররা।

তিনি আরও বলেন, যেহেতু এখন জাতীয় দলের ব্যস্ততা নেই, তাই হেড কোচ রাসেল ডমিঙ্গো এবং নতুন পেস বোলিং কোচ অ‍্যালান ডোনাল্ড ছুটি কাটিয়ে আগামী মাসে শ্রীলঙ্কা সিরিজের আগে ফিরবেন।

এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে পঞ্চাশ ওভারের ম্যাচে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ওয়ানডে জয়ের রেকর্ড গড়েন তারা।

তবে টেস্ট ফরম্যাটে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ডারবানে প্রথম ম্যাচ ২২০ রানে হারের পর পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচ হেরেছে ৩৩২ রানের বড় ব্যবধানে।

নিউজটি শেয়ার করুন

দেশে ফেরার অপেক্ষায় টাইগাররা

আপডেট সময় : ০৫:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২