ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউক্যাসলকে থামাল বার্সেলোনা, স্লটের শততম ম্যাচে লিভারপুলের হার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেন্ট জেমস পার্কে মঙ্গলবার রাতে রূপকথার এক রাত উপহার দেওয়ার খুব কাছে ছিল নিউক্যাসল ইউনাইটেড। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে লামিন ইয়ামালের পেনাল্টি গোল সেই স্বপ্নে জল ঢেলে দিল।

হার্ভে বার্নসের গোলে জয়ের পথে থাকা নিউক্যাসলকে ১-১ ড্রয়ে রুখে দিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ শেষ করল বার্সেলোনা। আগামী বুধবার ফিরতি লেগে ন্যু ক্যাম্পে নামার আগে এই ড্রয়ে মানসিকভাবে এগিয়ে থাকল হান্সি ফ্লিকের দল।

১৯৯৭ সালে এই মাঠেই তিন গোল করে বার্সেলোনাকে স্তব্ধ করে দিয়েছিলেন টিনো আস্প্রিলা। এদিনও গ্যালারিতে উপস্থিত ছিলেন সেই কিংবদন্তি।

ম্যাচের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৮৬ মিনিট পর্যন্ত। নিউক্যাসলের বদলি খেলোয়াড় জ্যাকব মারফির ক্রস থেকে লক্ষ্যভেদ করে নিউক্যাসলকে উৎসবে মাতান হার্ভে বার্নস।

যখন মনে হচ্ছিল ৫ বারের চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়বে ম্যাগপাইরা, ঠিক তখনই দৃশ্যপটে বদল। ইনজুরি টাইমে বক্সের ভেতর বদলি খেলোয়াড় দানি অলমোকে ফাউল করেন মালিক থিয়াউ।

রেফারির পেনাল্টির বাঁশিতে নিস্তব্ধ হয়ে পড়ে সেন্ট জেমস পার্ক। গ্যালারির প্রচণ্ড দুয়োর মধ্যেও শান্ত থেকে গোলকিপার অ্যারন র‍্যামসডেলকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান ১৮ বছর বয়সী ইয়ামাল। এই স্প্যানিশ নিখুঁত শটে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

শনিবার প্রিমিয়ার লিগে চেলসির মুখোমুখি হবে নিউক্যাসল। পরদিন রোববার লা লিগায় সেভিয়াকে আতিথ্য দেবে বার্সেলোনা। এরপর বুধবার (১৮ মার্চ) ন্যু ক্যাম্পে ফিরতি লেগ।

স্লটের শততম ম্যাচে লিভারপুলের হার
রাতের অপর ম্যাচে তুরস্কের ক্লাব গালতাসারাইয়ের মুখোমুখি হয়েছিল বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। আর্নে স্লটের অধীনে শততম সেই ম্যাচটি রাঙাতে পারেনি অলরেডরা।

শেষ ষোলোর প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরেছে লিভারপুল। স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন মারিও লেমিনা।

এই হারের ফলে আগামী ১৮ মার্চ অ্যানফিল্ডে ফিরতি লেগে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে লিভারপুলকে।

নিউজটি শেয়ার করুন

নিউক্যাসলকে থামাল বার্সেলোনা, স্লটের শততম ম্যাচে লিভারপুলের হার

আপডেট সময় : ০৩:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬