ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ইন্দোনেশিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ৯৫ বার পড়া হয়েছে

পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ইন্দোনেশিয়া

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েক সপ্তাহের ব্যবধানে পাম তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইন্দোনেশিয়া। বিশ্বের সবচেয়ে বড় পাম তেল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া প্রায় তিন সপ্তাহ আগে এই নিষেধাজ্ঞা দিয়েছিল। খবর ব্লুমবার্গের।

ইউক্রেনের যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ সরবরাহ বন্ধ থাকার পরে বিশ্ব বাজারে স্বস্তি আনতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। অপরিশোধিত পাম তেল এবং পাম ওলিন এবং রান্নায় ব্যবহৃত তেলসহ অন্যান্য পরিশোধিত পণ্য রপ্তানি ২৩ মে থেকে পুনরায় শুরু হতে পারে বলে বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিংয়ে জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

গত ২৮ এপ্রিল পাম তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ায় বিশ্বব্যাপী পরিস্থিতি খারাপ হয়ে যায়। এর আগে ইউক্রেনে রাশিয়া হামলা চালানোয় বিশ্বে তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়। খাদ্য থেকে সাবানসহ জ্বালানিতেও ব্যবহৃত হয় পাম তেল। কিন্তু ইন্দোনেশিয়া হঠাৎ করে পাম তেল রপ্তানি বন্ধ করায় এর প্রভাব পড়ে সাপ্লাই চেইনে।

ইন্দোনেশিয়ার সরকার গত ডিসেম্বর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং স্থানীয় সরবরাহ করতে হিমশিম খাচ্ছিল। কিন্তু তারপরও দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হয় সরকার। এতে গত তিন বছরের মধ্যে গত এপ্রিলে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখতে পায় ইন্দোনেশিয়া।

নিউজটি শেয়ার করুন

পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ইন্দোনেশিয়া

আপডেট সময় : ১০:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২