ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে করোনা, এক দিনে ৪৩৩ জন শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২ ৮৮ বার পড়া হয়েছে

বাড়ছে করোনা, এক দিনে ৪৩৩ জন শনাক্ত

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে করোনা শনাক্তের হার বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জনে। শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ।

এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।

শুক্রবার (১৭ জুন) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন।

২৪ ঘণ্টায় ৬ হাজার ৯০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৯০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

নিউজটি শেয়ার করুন

বাড়ছে করোনা, এক দিনে ৪৩৩ জন শনাক্ত

আপডেট সময় : ০১:০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২