ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে ভোজ্যতেলের দাম আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ ( ১২ এপ্রিল) রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনা করে পণ্যের দাম স্থিতিশীল রাখাকেই সরকার এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বাণিজ্যমন্ত্রী জানান, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এর সরবরাহ ও আমদানি পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত বৃহস্পতিবার থেকে তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিলেও বর্তমান পরিস্থিতিতে তা কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।

বৈঠকে উপস্থিত ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আপাতত দাম না বাড়িয়ে ব্যবসায়ীদের মুনাফা সমন্বয়ের জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এসব সুবিধার ধরণ এখনও চূড়ান্ত হয়নি। মূলত সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপের কথা মাথায় রেখেই দাম অপরিবর্তিত রাখার এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ১১:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬