ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে হজ্বে গেলেন ৪১৯ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ ৮২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট অঞ্চলের হজযাত্রীগণের সুবিধার্থে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা রুটে ডেডিকেটেড হজ ফ্লাইট চালু করেছে। সিলেট থেকে এ বছর বিমানের প্রথম হজ ফ্লাইট বিজি-৩১৩১ মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেছে। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ০১:৩০ টায় জেদ্দা পৌঁছাবে।

এবছর বাংলাদেশ থেকে ৬০,হাজার মানুষ হজে যাবেন, এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩০ হাজার হজযাত্রী পরিবহন করবে। সিলেট-জেদ্দা রুটে ২টি ফ্লাইটসহ এবছর প্রি হজে মোট ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। সিলেট থেকে পরবর্তী হজফ্লাইটটি আগামী ৩০ জুন জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের অর্থ পরিদপ্তরের পরিচালক ও উপসচিব জনাব মোঃ নওসাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক জনাব আবদুল গণি, হাব-এর সিলেট জোনের সভাপতি জনাব জহিরুল কবির চৌধুরী এবং আটাব-এর সিলেট জোনের সভাপতি জনাব জিয়াউর রহমান খান রেজওয়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান, সিভিল এভিয়েশন, হাব, আটাব-এর প্রতিনিধিসহ সিলেটের স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় হজযাত্রী ও দেশবাসীর কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয় এবং মোনাজাত শেষে হজযাত্রীদেরকে জেদ্দার উদ্দেশ্যে বিদায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

সিলেট বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে হজ্বে গেলেন ৪১৯ জন

আপডেট সময় : ০২:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২