ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রুজ মিসাইল উৎক্ষেপণে সক্ষম দ্রুতগতির যুদ্ধজাহাজ বানালো ইরান!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দূরপাল্লার ক্রুজ মিসাইল উৎক্ষেপণে সক্ষম ‘২৭ রজব’ নামে নিজেদের সর্বাধুনিক ও অত্যন্ত দ্রুতগতির একটি নৌ-হামলাকারী যুদ্ধজাহাজ উন্মোচন করেছে ইরান।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সামরিক বাহিনী তাদের এই নতুন নৌযানটি প্রকাশ্যে আনে।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধজাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ নট (প্রায় ১৮৫ কিলোমিটার) গতিতে চলতে সক্ষম। গতিবেগের পাশাপাশি এটি দূরপাল্লার ক্রুজ মিসাইল নিক্ষেপের আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। ইরানিক র্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি আরও জানায়, এই যুদ্ধজাহাজটির অন্তর্ভুক্তি এবং মোতায়েন সমুদ্রসীমায় ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ও সামুদ্রিক শক্তিরএক নতুন প্রতীক। সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

ক্রুজ মিসাইল উৎক্ষেপণে সক্ষম দ্রুতগতির যুদ্ধজাহাজ বানালো ইরান!

আপডেট সময় : ০১:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬