লেবাননের নাবাতিয়েহ শহরের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
- আপডেট সময় : ০১:৫১:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও লেবানন সীমান্তে থামছে না সংঘাত। শনিবার (৩০ মে) ইসরায়েল-লেবানন সীমান্তে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। একই সাথে লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নাবাতিয়েহ শহরের দিকে স্থলপথে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্তজুড়ে দফায় দফায় রকেট হামলা চালানো হচ্ছে এবং এর ফলে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বৈরি পরিবেশসহ ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। যুদ্ধবিরতি চুক্তির মাঝেই দক্ষিণ লেবানন, রাজধানী বৈরুত এবং বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান জোরদার করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ছোঁড়া বোমায় একজন প্যারামেডিক (স্বাস্থ্যকর্মী) নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ইসরায়েল ও লেবাননের মধ্যকার এই চলমান সংঘাত ও ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।





















জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের উচ্ছেদের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী